রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ও সদস্য মামুনুর রশিদ মামুনকে আবাসিক হোটেল মালিক সমিতির ফুলের শুভেচ্ছা


মনির হোসেন    |    ১২:৫০ এএম, ২০২৬-০৮-২৯

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ও সদস্য মামুনুর রশিদ মামুনকে আবাসিক হোটেল মালিক সমিতির ফুলের শুভেচ্ছা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে ফুলের  শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দরা পৃথকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের বাসভবনে গিয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসার বিভিন্ন বিষয়, পর্যটন খাতের উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমিতির নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউচুফ চৌধুরী, উপদেষ্টা কবি হাসান মঞ্জু, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন, অর্থ সম্পাদক মো. শাহা আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহীন সুলতান, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম ওয়ারী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারেক, মো. আরমান ও মো. টিপুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।