আলমগীর মানিক | ০৮:৪৫ পিএম, ২০২৬-০৮-২৮
রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি জোরদার করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানানো হয়।
জোন কমান্ডারের শুভেচ্ছা বার্তায় খেলোয়াড়দের শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
পাশাপাশি জানানো হয়, খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে জুরাছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও স্থানীয় জনগণের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, কারবারি জস্রো চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্য অনিল চাকমা ও প্রবীণা চাকমা, ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা উপভোগ করতে আনুমানিক ৮৫০ থেকে ৯০০ জন দর্শক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
উদ্বোধনী ম্যাচে ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
টুর্নামেন্ট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রশিক্ষিত সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন।
পাশাপাশি প্রয়োজনীয় টহল মোতায়েনের মাধ্যমে পুরো আয়োজনজুড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা সম্পন্ন হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করবে।
একই সঙ্গে এই টুর্নামেন্ট স্থানীয় জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited