আলমগীর মানিক | ১১:৪৯ পিএম, ২০২৬-০৮-২৪
ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সংশ্লিষ্ট দুই মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব পুনর্নির্ধারণ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি অনুপস্থিত থাকলে ওই মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। তিনিও অনুপস্থিত থাকলে এ মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন মীর হেলাল।
অর্থাৎ, *দুই মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনুপস্থিত থাকলে সংসদে তাদের বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য মীর হেলালকে নির্ধারণ করেছে সরকার।*
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ ও দপ্তর বণ্টনের পর জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও নতুন করে নির্ধারণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পান এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাচিং প্রু।
তাদের অনুপস্থিতিতে এখন উভয় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার বিকল্প দায়িত্বে থাকবেন মীর হেলাল।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited