আলমগীর মানিক | ০৬:৪২ পিএম, ২০২৬-০৮-২৩
আলমগীর মানিক
পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
তিনি বলেন, জিয়াউর রহমান যে দর্শন নিয়ে দেশের দায়িত্ব পালন করেছেন, সেই দর্শন যেন হারিয়ে না যায়। তাঁর চিন্তাভাবনার অন্যতম বিষয় ছিল মানুষের কথা বলা, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে একটি ‘রংধনু জাতি’ গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলকে সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সনদ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়ও বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
মীর হেলাল বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই একটি জাতি পরিপূর্ণ সমৃদ্ধ হয়। প্রশিক্ষণের মাধ্যমে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি হয়, তেমনি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হয়। তাই নতুন উদ্যোক্তা তৈরিতে নিত্যনতুন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, উন্নয়নের সুফল কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এ অঞ্চলের যেসব মানুষ সুবিধাবঞ্চিত এবং যাদের জীবনমানের উন্নয়ন প্রয়োজন, তাদের জন্য কাজ করাই উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।
জিয়াউর রহমানের দর্শনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং সরকার জনগণের সেবক। এই মনোভাব নিয়েই সরকারের কাজ করা উচিত। সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা, মানুষের জীবনমানের উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার মোট ২০০ জন প্রশিক্ষণার্থীকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অডিও-ভিডিও এডিটিংসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবালসহ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসনের পরিচালিত রাঙামাটি পার্কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। পরে তিনি রাঙামাটি প্রেস ক্লাব পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited