আলমগীর মানিক | ১১:৪৯ এএম, ২০২৬-০৮-২১
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ জন মাদকসেবী, একজন দাঙ্গাবাজ, পাঁচজন চুরির অভিযোগে এবং চারজন গণউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
মাদকসেবনের অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; স্বপন চাকমা (২৯), তোহিন চাকমা (২৯), সুরমনি চাকমা (৩৪), মনি চাকমা (৫৫), ধর্ম রতন চাকমা (৪০), মো. সোহেল রানা (২৪), মো. আব্দুল খালেক (৩১), মিটন মালাকার (৪০), সমেন চাকমা ছোট (৫৩), সমর রতন চাকমা (৪৫) ও প্রীতম সেন (২২)।
দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ) হিসেবে পরিচিত।
এ ছাড়া চুরির অভিযোগে মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মিনতাজ রহমান (১৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গণউপদ্রবের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪৫), ইব্রাহিম খলিল (২৫), বেবী আক্তার লাকী (৩০) ও খুশি আক্তার (২০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited