নাজিম আল হাসান | ১২:৫৪ পিএম, ২০২৬-০৮-২০
রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করেছে হরিণা জোন।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) হরিণা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া অসহায় পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য একটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়।
এ সময় দুইটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং একটি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। মোট ১৪টি পরিবার এর মধ্যে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবার এবং একটি হেফজখানা ও এতিমখানার মাঝে সর্বমোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। ছোটহরিণার মতো দুর্গম, পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited