নিজস্ব প্রতিবেদক | ১০:৪১ পিএম, ২০২৬-০৮-১৭
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙ্গামাটির সাইবার ক্রাইম সেল।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) ১৮ এপিবিএনের সদর দপ্তরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে এবং সাইবার ক্রাইম সেলের সদস্যদের নিরলস প্রচেষ্টায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত জুলাই ২০২৬ মাসে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের ৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিকাশের মাধ্যমে ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া ২০ হাজার ৪০০ টাকাও উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা ১৮ এপিবিএনের দ্রুত, দক্ষ ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করে ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের এ্যাডজুটেন্ট (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিয়ার রহমান, ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা।
১৮ এপিবিএন জানিয়েছে, নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলা এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে তারা সর্বদা পাশে রয়েছে। সাইবার সংক্রান্ত যেকোনো সমস্যা বা সেবা পেতে যোগাযোগ করা যাবে ০১৩২০-১৯৬০৪৪ নম্বরে।
১৮ এপিবিএনের বার্তা— “আপনার সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।”
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited