আজগর আলী খান | ০৯:৫৯ পিএম, ২০২৬-০৮-১৪
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে জেলা সদর রাঙামাটিতে যাতায়াতকারী সাধারণ মানুষের সুবিধার্থে নিয়মিত পিকআপ সার্ভিস চালু হয়েছে।
রাঙামাটি জেলা কার, মাইক্রো ও পিকআপ জিপ গাড়ি মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ পরিবহনসেবা চালু করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা টিকিট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে রাজস্থলী-রাঙামাটি পিকআপ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভিসটির উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
রাঙামাটি জিপ ও পিকআপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, সাংবাদিক হাবীবুল্লাহ মিজবা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য আবদুর রহিম, মাওলানা নুরুল হক, মাওলানা জাফর আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রাজস্থলী প্রেসক্লাবের সদস্য হাবীবুল্লাহ মিজবার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজস্থলী থেকে রাঙামাটি জেলা সদরে নিয়মিত যাত্রী পরিবহন চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে।
এ উদ্যোগের জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে যাত্রীসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তারা।
একই সঙ্গে দক্ষ চালক নিয়োগ, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বক্তারা।
পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের সমন্বয়ে জিপ ও পিকআপ মালিক সমিতি গঠন এবং যৌথভাবে পরিবহনসেবা পরিচালনার উদ্যোগেরও প্রশংসা করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, রাজস্থলীর সঙ্গে রাঙামাটি জেলা সদরের সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকলেও সময়ের সঙ্গে মানুষের চলাচল ও পরিবহন চাহিদা বেড়েছে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে পরিবহন কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু রাজস্থলী উপজেলা সদর নয়, উপজেলার দুর্গম ইউনিয়নগুলোতেও যাত্রীসেবা পৌঁছে দিতে জিপ ও পিকআপ পরিবহন পরিচালনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এতে দুর্গম এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
আলোচনা সভা শেষে সমিতিতে নতুন সংযোজিত একটি পিকআপে যাত্রী হয়ে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাস্টার খলিলুর রহমান শেখ।
সমিতি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টায় রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশে পিকআপ ছেড়ে যাবে।
একই দিন বিকেল ৩টায় রাঙামাটি থেকে রাজস্থলী হয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশে গাড়ি ছেড়ে আসবে। রাজস্থলী থেকে রাঙামাটি পর্যন্ত জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
আগামী রবিবার সকাল থেকে রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশে নিয়মিতভাবে পিকআপ সার্ভিস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited