অহিদুল ইসলাম অভি | ০৯:২০ পিএম, ২০২৬-০৮-১৪
রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা, দাঙ্গা ও মাদকসেবন এবং বাইক চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. রফিক (৪০), মো. নুরুল আমিন (৩৮), আবু তাহের (৪৭) ও মো. খোরশেদ আলম (৫৫)।
গ্রেপ্তার রফিক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা এবং বর্তমানে রিজার্ভ বাজারের আল-আমানত বোডিংয়ের ম্যানেজার হিসেবে পরিচিত। নুরুল আমিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা ও রিজার্ভ বাজারের ঝাল বিতানের মালিক। আবু তাহের কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে রিজার্ভ বাজার এলাকায় থাকেন। খোরশেদ আলম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা ও বর্তমানে আল-আমানত বোডিংয়ের ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া রাঙামাটির লংগদু উপজেলার করল্লাছড়ির বাসিন্দা মো. মানিক (৪৫)কে চুরি, মাদকসেবন ও দাঙ্গা-সংক্রান্ত অভিযোগে এবং লংগদুর মাইনীমুখ এলাকার বাইট্টাপাড়ার বাসিন্দা আরিফুল্লা আসিফ (২৪)কে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited