নিজস্ব প্রতিবেদক | ০২:১০ এএম, ২০২৬-০৮-১৪
দীর্ঘ সাত বছরের সফল পথচলা শেষে অষ্টম বছরে পদার্পণ করেছে রাঙ্গামাটি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী ও পর্যটনভিত্তিক সংগঠন ‘হিল সার্ভিস রাঙ্গামাটি’। গণমানুষের আস্থা, ভালোবাসা ও স্বেচ্ছাসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে রাঙ্গামাটির সামাজিক ও মানবিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে সংগঠনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কেক কেটে আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান পরিবেশন এবং সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বর্ষপূর্তির এই বর্ণিল আয়োজনে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, বৃক্ষ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বৃষ্টি খাতুন, অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল
সংগঠনের সভাপতি মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মোঃ রোকনুজ্জামান স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি ও হিল সার্ভিসের অন্যতম উপদেষ্টা আনোয়ার আল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন “হিল সার্ভিস রাঙ্গামাটিকে আমার কাছে একটি ভিন্ন ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বলে মনে হয়েছে।জ বিশেষ করে দুর্যোগকালীন সময়ে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন ধরনের সেবা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই নিঃস্বার্থ কার্যক্রম সাধারণ মানুষের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে।”
অনুষ্ঠানে হিল সার্ভিস রাঙ্গামাটির উপদেষ্টামণ্ডলীর মধ্যে আরও উপস্থিত ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম, হাবিব আজম, সুলতানুল মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলোক প্রিয় চৌধুরী টিটু, আব্দুল শুকুর, মোহাম্মদ মনসুর আহমেদ, কাওসার চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু এবং পুলক চক্রবর্তী।
দীর্ঘ সাত বছরের পথচলায় হিল সার্ভিস রাঙ্গামাটি পর্যটন খাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ব্যাপক অবদান রেখে আসছে। বিশেষ করে বন্যা ও পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের স্বেচ্ছাসেবকদের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়, আগামী দিনগুলোতেও গণমানুষের এই আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে দুর্যোগকালীন মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, পর্যটন শিল্পের প্রসার এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে জেলাজুড়ে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়া হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited