মাহাদি বিন সুলতান | ০৯:১৬ পিএম, ২০২৬-০৮-১২
রাঙামাটির নানিয়ারচরে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এর উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল পর্ব শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নানিয়ারচর সংজুনি ক্লাব ও অসহায় ফুটবল ক্লাব।
টানা দুই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দল দুটি।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার শহীদ জিয়া স্মৃতি যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সংজুনি ক্লাব ও সূর্যোদয় ক্লাব।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সংজুনি ক্লাব নির্ধারিত সময়ের খেলায় ৩-১ গোলের ব্যবধানে সূর্যোদয় ক্লাবকে পরাজিত করে।
দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় সংজুনি ক্লাব।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে নানিয়ারচর অসহায় ফুটবল ক্লাব ও চেঙ্গী একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে অসহায় ক্লাব।
শেষ পর্যন্ত চেঙ্গী একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
দুটি সেমিফাইনাল ম্যাচেই খেলোয়াড়দের নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও উত্তেজনায় সরব হয়ে ওঠে পুরো মাঠ। দর্শকদের উপস্থিতিতেও ছিল প্রাণচাঞ্চল্য।
ম্যাচ শেষে দুই দলের সেরা পারফরমার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সংজুনি ক্লাবের সৈকত চাকমা এবং অসহায় ফুটবল ক্লাবের বেলাল হোসেন।
ফাইনালে এখন শিরোপার জন্য মুখোমুখি হবে সংজুনি ক্লাব ও অসহায় ফুটবল ক্লাব। ফলে টুর্নামেন্টের শেষ ম্যাচ ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
ফাইনালে দুই দলের লড়াই আরও জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও ফুটবলপ্রেমীরা।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সরওয়ার কামাল, শহীদ জিয়া স্মৃতি যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম সাইফ, নানিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আবু হানিফসহ আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক।
শহীদ জিয়া স্মৃতি যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটসাল টুর্নামেন্টকে ঘিরে নানিয়ারচরের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এখন সবার নজর কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচের দিকে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited