অহিদুল ইসলাম অভি | ০১:১১ এএম, ২০২৬-০৮-০৭
রাঙ্গামাটির কল্যাণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি দোকানে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিক ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে গেছে দোকান দুটির বিভিন্ন মালামাল ও আসবাবপত্র।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা হয়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited