নাজিম আল হাসান | ০৫:১৭ পিএম, ২০২৬-০৮-০৬
গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক রাকিবুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং নিরসন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের দাবি জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক বলেন,গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুতের বাড়তি বিল মানুষের স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তুলেছে। আমরা মনে করি, জনস্বার্থ বিবেচনায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited