রাজস্থলী প্রতিনিধি | ০৬:৫৬ পিএম, ২০২৬-০৮-০৩
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে মাদক-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এক যুবলীগ নেতাকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পরিচালিত এ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদার (৪০)-কে আটক করা হয়। তিনি শফিপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাহাদাৎ তালুকদারের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবাসহ মাদক-সংক্রান্ত অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাসুম তালুকদারের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়েছে কি না, উদ্ধার হয়ে থাকলে তার পরিমাণ কত এবং তার বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মাসুম তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এলাকায় প্রচলিত রয়েছে। তাদের ভাষ্য, মাদকের বিস্তারের কারণে এলাকার কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মাদক-সংশ্লিষ্ট অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান বলে পুলিশ জানিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited