স্মৃতিবিন্দু চাকমা | ০৭:১৭ পিএম, ২০২৬-০৮-০১
রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে EduRise ফাউন্ডেশন। "প্রত্যন্ত অঞ্চলে মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে একটি আদর্শ, মেধাভিত্তিক ও সৃজনশীল সমাজ এবং প্রজন্ম গড়ে তোলা" এই লক্ষ্যকে সামনে রেখে চলতি অর্থবছর থেকে ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৯ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও EduRise ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব সাধনানন্দ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লাল কুমার চাকমা, চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনি শংকর চাকমা, ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের সদস্য জনাব অনিল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EduRise ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং ১৩৮ নম্বর মৈদং মৌজার হেডম্যান জনাব সুজন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিশ্বকর্মা চাকমা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি EduRise ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্যও মেধাবৃত্তি প্রদান করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited