আলমগীর মানিক | ১২:০৫ এএম, ২০২৬-০৭-২৯
আলমগীর মানিক
রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাসিরুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরুদ্দিন চৌধুরী কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, নাশকতা ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করতে পুলিশ বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনগণের সহযোগিতায় অপরাধ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাঙামাটি গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited