অহিদুল ইসলাম অভি | ১১:৫৫ এএম, ২০২৬-০৭-২২
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং দ্রুত মিল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙ্গামাটি জেলা শাখা।
সংগঠনটির জেলা সভাপতি মো. আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. নুর জামাল বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, প্রায় পাঁচ মাস ধরে কেপিএমের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মাস্টার রোলে কর্মরত প্রায় ৪০০ শ্রমিক টানা তিন মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শ্রমিকদের দাবি অনুযায়ী বয়লার-সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। তবে সমস্যা সমাধানে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শ্রমিকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।
নেতৃদ্বয় বলেন, কেপিএম শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, বরং পার্বত্য চট্টগ্রামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। মিলটি দীর্ঘদিন বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নয়, স্থানীয় অর্থনীতিও নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং কেপিএম কর্তৃপক্ষের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, মাস্টার রোল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ, বয়লারসহ যান্ত্রিক ত্রুটি মেরামতের মাধ্যমে উৎপাদন পুনরায় চালু, শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং কেপিএমকে টেকসই ও লাভজনক রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পুনরুজ্জীবিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ।
একই সঙ্গে নেতারা সতর্ক করে বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে। এতে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited