আলমগীর মানিক | ০৯:১৯ পিএম, ২০২৬-০৭-১৯
আলমগীর মানিক
ফিফা বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে পার্বত্য জেলা রাঙামাটি। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে রোববার (১৯ জুলাই) বিকেলে শহরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন আর্জেন্টিনা সমর্থকরা।
বিকেল ৫টার দিকে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক নিজ নিজ মোটরসাইকেল নিয়ে সেখানে জড়ো হন।
নীল-সাদা আর্জেন্টিনার পতাকা, জাতীয় দলের জার্সি এবং বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা বিশ্বকাপের উন্মাদনায় মুখর পরিবেশ সৃষ্টি করেন।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদি, বনরূপা ও পুরাতন রাঙামাটিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তা উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শত শত ফুটবলপ্রেমী একসঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। তারা বলেন, প্রিয় দলের জয়ের প্রত্যাশায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাঙামাটিতে দীর্ঘদিন ধরেই ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা যায়। এবারের ফাইনালকে সামনে রেখে সেই উন্মাদনা যেন নতুন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শুধু সমর্থকদের আবেগই প্রকাশ করেনি, বরং পুরো শহরকে বিশ্বকাপের উৎসবের রঙে রাঙিয়ে তুলেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited