আলমগীর মানিক | ০৭:১১ পিএম, ২০২৬-০৭-১২
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যাজনিত দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজালাল সুমন।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে রোববার (১২ জুলাই) রাতে রাঙামাটি শহীদ আব্দুল আলী একাডেমি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত, অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
মানবিক এই কর্মসূচিতে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু, বৃদ্ধসহ শতাধিক দুর্গত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজক শাহজালাল সুমন।
তাঁর এই উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা যায়।
খাবার বিতরণকালে মো. শাহজালাল সুমন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করি।
চলমান দুর্যোগে অনেক পরিবার চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমার এই ক্ষুদ্র উদ্যোগ যদি তাদের সামান্য হলেও স্বস্তি দিতে পারে, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত রয়েছে। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
মানবিক সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।”
এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষ শাহজালাল সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারাও তাঁর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজালাল সুমন দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রাতের খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, পৌর বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শাহরিয়ার আদনান ফাহিম, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য মো. সেলিম, ২নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল রোমান, ইউনিট বিএনপির সভাপতি মো. ভালুক শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দুর্যোগের এই কঠিন সময়ে সমাজসেবক শাহজালাল সুমনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনও এভাবে এগিয়ে এলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited