অহিদুল ইসলাম অভি | ০২:৩৭ পিএম, ২০২৬-০৭-১১
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে একটি পোল্ট্রি খামার প্লাবিত হয়ে প্রায় দেড় হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক তরুণ উদ্যোক্তা সাদেক প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্র ও খামার মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মে শুক্রবার গভীর রাতে হঠাৎ পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো খামার পানিতে তলিয়ে যায়। খামারে থাকা প্রায় ১,৫০০টি ব্রয়লার মুরগি, যার প্রতিটির গড় ওজন ছিল প্রায় ১ কেজি ২০০ গ্রাম, পানিতে ডুবে মারা যায়।
খামারি সাদেক জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি স্বাবলম্বী হওয়ার আশায় পোল্ট্রি খামার গড়ে তুলেছিলেন। কিন্তু আকস্মিক বন্যার পানিতে এক রাতেই তার সবকিছু শেষ হয়ে গেছে। একই সঙ্গে বাড়িতেও পানি প্রবেশ করায় পরিবার নিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন তিনি। ক্ষতি কাটিয়ে আবার ব্যবসা শুরু করতে সরকারি সহায়তার দাবি জানান এই উদ্যোক্তা।
ঘটনার খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা খামারির সঙ্গে কথা বলেন এবং তার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited