নাজিম আল হাসান | ০৫:২৯ পিএম, ২০২৬-০৬-২৯
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরীতকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, বরং মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।
প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited