আলমগীর মানিক | ০৮:১৩ পিএম, ২০২৬-০৬-২৬
রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে আবারও সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাভ পয়েন্ট অতিক্রম করে একটি রেস্টুরেন্টের সামনে রাউজান থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পর তাকে পাহাড়ের গহীনে নিয়ে যায় একদল সশস্ত্র পাহাড়ি যুবক।
নিরাপত্তাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ভুক্তভোগী মোটরসাইকেলে করে রাঙামাটির দিকে আসার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
পরে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার গভীরে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি শহরের স্থানীয় এক ব্যবসায়ি উক্ত স্থান দিয়ে পরিবার নিয়ে যাওয়ার সময় তিনি নিজেই এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে প্রতিবেদকের কাছে জানিয়েছেন।
সূত্রমতে প্রাপ্ত তথ্যানুসারে জানাগছে অপহরনের শিকার বাইকারের নাম আইয়ুব তার পিতার নাম তৈয়ব উদ্দিন। রাঙামাটির পাশ্ববর্তি উপজেলা রাউজানে তার বাড়ি এমন তথ্য জানাগেলেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, আসামবস্তি-কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট থেকে বিভিন্ন নির্জন অংশ দীর্ঘদিন ধরেই ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।
সন্ধ্যার পর এ সড়কে সাধারণ মানুষের চলাচল কমে যায়। সুযোগ নিয়ে সংঘবদ্ধ অপরাধীরা প্রায়ই পথচারী ও যানবাহনের গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার পরপরই ভুক্তভোগীকে উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে রাঙামাটির বিভিন্ন সড়কে ছিনতাই, অপহরণ ও অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
স্থানীয়রা আসামবস্তি-কাপ্তাই সড়কে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited