ওমর ফারুক সুমন | ০৯:৩৪ পিএম, ২০২৬-০৬-২৩
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুব দল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাঘাইছড়ি উপজেলার চৌমুহনীস্থ দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুব দলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (মামুন), পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুকসহ বিএনপি, যুব দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুব দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছে।
তারা অভিযোগ করেন, একটি মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
বক্তারা আরও বলেন, বাঘাইছড়ি একটি শান্তিপ্রিয় জনপদ। এখানে সম্প্রীতি, সহাবস্থান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন বিভ্রান্তিকর প্রচারণা, উসকানিমূলক বক্তব্য কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তি নষ্ট করতে না পারে, সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে নেতৃবৃন্দ দাবি করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সবসময় জনগণের পাশে রয়েছে।
ভবিষ্যতেও যেকোনো ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর এলাকার বিপুল সংখ্যক যুব দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited