আজগর আলী খান | ০৫:৫২ পিএম, ২০২৬-০৬-২২
রাঙামাটির রাজস্থলী উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে সোমবার (২২ জুন) দুপুর ১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইহানুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সিএইচসি ও সিএলসি-এর পরিচালক ডা. প্রবীর খিয়াং। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
পরে কর্মশালার মূল বিষয়বস্তুর ওপর তথ্যবহুল উপস্থাপনা করা হয়, যেখানে নারীর প্রতি সহিংসতার কারণ, প্রতিরোধের উপায়, আইনি সহায়তা এবং নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাইহানুল ইসলাম বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারীদের প্রতি সম্মান, নিরাপত্তা এবং সমঅধিকার নিশ্চিত করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
এ ধরনের সচেতনতামূলক কর্মশালা বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের অধিকার সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা একটি মানবিক এবং সামাজিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় উপস্থিত বক্তারা পার্বত্য ও সমতল অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন হ্রাস এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষা, সচেতনতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবে এবং সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, সাংবাদিক আজগর আলী খান, সুমন খান, হাবিবুল্লাহ মিজবা, উচাপ্রু, ছাথোইমং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি প্রিয় চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা এনাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, কারবারি, গণমাধ্যমকর্মী এবং এলাকার নারী-পুরুষ প্রতিনিধিরা।
কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited