অহিদুল ইসলাম অভি | ০৫:২২ পিএম, ২০২৬-০৬-২২
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) জুরাছড়ি জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন থেকে একটি টহল দল জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরে সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কাঠ পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
একই সঙ্গে পরিবেশ রক্ষা ও বনসম্পদ সংরক্ষণে সকলের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited