অহিদুল ইসলাম অভি | ০৮:১১ পিএম, ২০২৬-০৬-২১
রাঙামাটিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লে. কর্নেল একরামুল রাহাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো. সাখাওয়াত হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, চলতি বছরে জেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলায় একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited