মেহেদী হাসান | ০৮:২২ পিএম, ২০২৬-০৬-১৪
অতিবৃষ্টিজনিত পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রাঙামাটিতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় রোববার রাঙামাটি পৌরসভার ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রূপনগর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।
মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য আহ্বান জানানো হয়।
একই সঙ্গে টানা বা ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জনগণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited