আলমগীর মানিক | ০৯:৫৫ পিএম, ২০২৬-০৬-০৯
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নাধীন “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত সকলে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং এটি পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।
সেই লক্ষ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির এ শুভ উদ্বোধনের মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের সবুজায়ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited