আলমগীর মানিক | ১০:১০ পিএম, ২০২৬-০৬-০৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির এই মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।
অসুস্থ সদস্য হাবিলদার মো. এলাহান মিয়া পার্বত্য এলাকার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিজিবি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত প্রচেষ্টায় জরুরি এয়ার ইভাকুয়েশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্বল্প সময়ের মধ্যেই একটি বিজিবি হেলিকপ্টার মোতায়েন করা হয়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, “সম্মানিত ডিজি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দুর্গম পার্বত্য সীমান্তে কর্তব্যরত সদস্যদের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি প্রয়োজনীয় চিকিৎসা ও এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় কর্মরত কোনো সদস্য যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসাসেবার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছায়।
বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্গম সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই দ্রুত পদক্ষেপ বাহিনীর মানবিক দায়বদ্ধতা এবং সদস্যদের প্রতি আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited