অহিদুল ইসলাম অভি | ১১:৩৪ এএম, ২০২৬-০৬-০১
ভারী বর্ষণের ফলে রাঙামাটির ঘাগড়া এলাকায় পাহাড় ধসে বিপুল পরিমাণ মাটি সড়কে এসে পড়ায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) সকাল ৬টা ৪০ মিনিটে রাঙামাটিগামী একটি পাহাড়িকা বাস দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল থেকে মাটি ধসে সড়কের ওপর এসে জমা হয়। এ অবস্থায় রাস্তায় চলাচলের সময় পাহাড়িকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তবুও পাহাড় ধসের কারণে সড়কপথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
এদিকে পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে মাটি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
বর্ষাকালে পাহাড়ধসপ্রবণ এলাকায় সতর্কতার সঙ্গে যানবাহন চলাচলের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited