আইয়ুব চৌধুরী | ০৯:৫৬ পিএম, ২০২৬-০৫-৩০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তাঁর রাজনৈতিক জীবন, আদর্শ ও অবদানের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুই অং মারমা, চথোয়াইপ্রু মারমা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গৃহীত যুগান্তকারী পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন।
তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম পথপ্রদর্শক।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের আন্দোলনে তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত।
বর্তমান প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের চেতনা তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তাঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited