আলমগীর মানিক | ১২:১৭ এএম, ২০২৬-০৫-২০
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, রাবিপ্রবিকে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে তিনি কাজ করবেন।
শিক্ষার উৎকর্ষ সাধনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক গবেষণার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিক সমিতির সদস্যদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এসময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা ও শিক্ষার্থীদের নানা দাবিদাওয়া উপাচার্যের সামনে তুলে ধরেন।
বিশেষ করে আবাসিক হলগুলোতে আসন সংকট নিরসন, শিক্ষার্থীদের খাবারে ভর্তুকি প্রদান, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও নিরাপত্তামূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করেন তারা।
সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপাচার্য এসময় আশ্বাস দেন, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আদিত্য চৌধূরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্নব ঘাগ্রা এবং সদস্য মো. ইসমাইলসহ অন্যান্য সদস্যরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited