মাহাদি বিন সুলতান | ০১:১৮ পিএম, ২০২৬-০৫-১৬
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আপন ফুফাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়ার ছেলে মো. শুক্কুর (২৩)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (গতকাল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর শাকিলের (১৭) বাড়িও একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই জেরে শুক্রবার সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে শাকিল ধারালো ছুরি দিয়ে শুক্কুরের পেটে আঘাত করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শুক্কুর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল এ প্রেরণ করেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই যুবক।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত শাকিলকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে নানিয়ারচর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, “ইসলামপুর এলাকা থেকে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পারিবারিক বিরোধের জেরে ফুফাতো ভাইকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের কারণে এমন নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited