আলমগীর মানিক | ১১:৫৯ এএম, ২০২৬-০৫-১৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দিন দিন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটননির্ভর রাঙ্গামাটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিরাপদ যান চলাচল বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে সিএনজি থ্রি-হুইলার চালকদের একটি ডিজিটাল ডাটাবেস উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টরা জানান, এই আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে চালকদের তথ্য সংরক্ষণ, পরিচয় শনাক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মনে করে, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। তাই সাধারণ জনগণ, পরিবহন চালক, শিক্ষার্থী ও পর্যটকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের মূল্যবান সহযোগিতা কামনা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ। আয়োজকরা আশা করছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাঙ্গামাটিতে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited