আলমগীর মানিক | ০২:০৭ এএম, ২০২৬-০৫-১৪
রাঙ্গামাটিতে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫.৫০০ লিটার চোলাইমদসহ ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন মাদক কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামি।
বুধবার (১৩ মে ২০২৬) রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাইমদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: কাঞ্চন দাস (৩৫), অংকিতা চাকমা (৩৫), সাজ্জাদ (২২), নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬), অনুজ চাকমা (২৫), মোঃ সাইদুল (২০) এবং মোঃ ইসমাইল হোসেন (৩৩)।
এর মধ্যে কাঞ্চন দাস, অংকিতা চাকমা ও সাজ্জাদ মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া নিয়তী রঞ্চন, লিটন চাকমা ও অনুজ চাকমাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। অন্যদিকে মোঃ সাইদুল ও মোঃ ইসমাইল হোসেন জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited