ওমর ফারুক সুমন | ০৩:১৮ পিএম, ২০২৬-০৫-১১
বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইল্যা ঘোনা এলাকার বেপারী পাড়ায় দীর্ঘ ১৭ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।
অবহেলা আর অবকাঠামোগত সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছে প্রায় ২৫০ পরিবারের তিন হাজার মানুষ।
যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন এ এলাকার বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই এলাকার কাঁচা সড়ক কাদায় পরিণত হয়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে স্থানীয়রা সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের।
ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন কাদামাখা সড়ক পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। অন্যদিকে, জরুরি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় পরিবারের সদস্যদের।
স্থানীয় মুরব্বিরা জানান, বিগত ১৭ বছরেও এই গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
ফলে বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে পুরো এলাকা। গ্রামের অর্ধেক পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে বলেও জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, একটি টেকসই সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যার মুখোমুখি হতে হয় স্থানীয়দের। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক পরিবার।
দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আমেনা মারজান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।”
দীর্ঘদিনের অবহেলা আর প্রতিশ্রুতির বেড়াজাল পেরিয়ে এখন বাস্তব উন্নয়নের অপেক্ষায় রয়েছে বাঘাইছড়ির বেপারী পাড়ার হাজারো মানুষ। তাদের প্রত্যাশা—দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে বদলে যাবে এলাকার দুর্বিষহ জীবনচিত্র।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited