অহিদুল ইসলাম অভি | ০৯:৫৩ পিএম, ২০২৬-০৫-১০
গর্ভবতী মায়েদের জন্য সরকারের “মাতৃত্বকালীন ভাতা” কার্যক্রমে আবেদন গ্রহণ শুরু করেছে Rangamati Paurashava। আগ্রহী আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আবেদনকারীকে প্রথম অথবা দ্বিতীয় সন্তানের মা হতে হবে। তৃতীয় সন্তান হলে এ সুবিধা প্রযোজ্য হবে না।
আবেদনের জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে:
আবেদনকারীর রঙিন ছবি – ২ কপি
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি – ১ কপি
স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও রঙিন ছবি – ১ কপি
গর্ভকালীন সেবা কার্ড (জেনারেল হাসপাতাল অথবা মাতৃসদন কর্তৃক প্রদত্ত)
আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর
আবেদনকারীর নিজ নামে ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি (ডিপিএস প্রযোজ্য নয়)
আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য সরাসরি রাঙামাটি পৌরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited