অহিদুল ইসলাম অভি | ০৩:১৭ পিএম, ২০২৬-০৫-১০
রাঙামাটির বনরূপায় মোবাইল ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রাশেদ টেলিকম রিটেইল মিট ২০২৬’।
শনিবার (৯ মে) রাতে বনরূপার অভিজাত রেস্টুরেন্ট মাস্টার্স সেফ-এ এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে ব্যবসায়িক পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য এবং স্থানীয় বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কেক কাটা এবং আকর্ষণীয় লটারি ড্র আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদ টেলিকমের স্বত্বাধিকারী মিষ্টার রাশেদ। তিনি আগামীর ব্যবসায়িক সম্প্রসারণ ও স্থানীয় বাজারে সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Jio কোম্পানির প্রতিনিধি নুরুল আলম, MKB-এর আসাদুজ্জামান, এবং Oraimo-এর তানভীর আহমেদ মজুমদার ও আশরাফুল ইসলাম লিটন।
এছাড়াও বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন এবং বিশিষ্ট সাংবাদিক শামসুল আলমসহ স্থানীয় মোবাইল ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ব্যবসায়িক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited