আলমগীর মানিক | ১০:২৯ এএম, ২০২৬-০৫-১০
শুক্রবার (০৯ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকার শহিদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেকের পাড় থেকে দুই চোরাকারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কার্টুনে থাকা মোট ৩ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট “PATRON (Made in U.A.E)” উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন— ০১। সিকো চাকমা (৩৬), পিতা- মৃত রবিলাল চাকমা, মাতা- পূর্নবী চাকমা, সাং- কুসুমছড়ি, পোস্ট- জুরাইছড়ি, থানা- জুরাইছড়ি, ০২। পাতুল চাকমা (৩১), পিতা- সুশীল চাকমা, মাতা- কালা সোনা চাকমা, সাং- কদরকিল, পোস্ট- বরকল, থানা- বরকল।
একই অভিযানে আরও দুই পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে মোঃ ইমাম হোসাইন সিআর নং-১৩০৬/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী এবং সাফওয়ান ইসলাম (২৩) জিআর নং-১৫৬/২৬ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited