নিজস্ব প্রতিবেদক | ১২:১২ এএম, ২০২৬-০৪-২৮
পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই এলাকায় এক সচেতনতামূলক অভিযানে মহাবিপন্ন প্রজাতির একটি বাঘা আইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬ কেজি ওজনের এই বিরল মাছটি উদ্ধার করেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, মাছটি কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। অথচ এই প্রজাতির মাছ বাংলাদেশে শিকার, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ এবং এটি লাল তালিকাভুক্ত একটি মহাবিপন্ন প্রজাতি।
তিনি আরও বলেন, বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত মাছটি রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে গর্ত করে কেরোসিন তেল ঢেলে পুঁতে ফেলা হয়, যাতে এটি পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, বাঘা আইলসহ মহাবিপন্ন জলজ প্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ শিকার ও বেচাকেনা বন্ধ না হলে এই প্রজাতিগুলো চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited