নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ এএম, ২০২৬-০৪-২৬
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন শান্তিরহাট বাজার এলাকায় এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর-৪৬/২৫ (মামলা নং-০৫, তারিখ: ১৭/০৮/২০২৫ খ্রি.), পেনাল কোডের ৩৮০/৪১১/৪৫৭/৪৬১ ধারার পরোয়ানাভুক্ত আসামী হারুনর রশীদ মামুন (২৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম হারুনর রশীদ মামুন (২৯)। তিনি মোঃ জাহাঙ্গীর আলম বাদশার পুত্র। তার বাড়ি কাউখালী উপজেলার পোয়াপাড়া গুচ্ছগ্রাম, ০২ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited