নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ পিএম, ২০২৬-০৪-২৪
রাঙামাটি সদর থানা এলাকায় মাদকদ্রব্য, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাঙামাটি সদর থানাধীন পৌরসভার রিজার্ভ বাজার এলাকার হোটেল জমজম থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আজাদ হোসেন (৩৪), বিপ্লব বড়ুয়া (৩২), জোবায়ের ওরফে ছোটন (৩২) এবং আরজু হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক জোবায়ের ওরফে ছোটনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।
অভিযানের সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করা হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয়দের এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited