নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২৬-০৪-২৩
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি-কে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহালছড়ি জোন অধিনায়ককে বিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর বিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। একই সাথে বছরের শুরুতে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি বলেন "শিক্ষাই জাতির মেরুদণ্ড। কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মহালছড়ি জোন সবসময় এই অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে পাশে থাকবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিমুল চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারি, সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান ও চমৎকার নৃত্য পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জোন কমান্ডারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের আয়োজন পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited