নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৬ পিএম, ২০২৬-০৪-২১
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আজ থেকে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার 'বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়' (কেন্দ্র কোড- ২৫৮) কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
কেন্দ্রীয় তথ্য বিবরণী অনুযায়ী, এ বছর এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০৮ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৮৬ জন, অনিয়মিত ৭ জন এবং আংশিক বিষয়ে পরীক্ষার্থী ১১৫ জন। অংশগ্রহণকারী বিদ্যালয়ের মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৮৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ২৪৪ জন, বিজ্ঞান বিভাগে ২১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ জন পরীক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৩১ জন এবং ছাত্রী ১৭৭ জন।
ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শান্তিময় তঞ্চঙ্গ্যা জানান, "আমরা সরকারি নির্দেশনা মেনে অত্যন্ত স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুরুতে বাংলা ১ম পত্রের পরীক্ষায় ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন উপস্থিত রয়েছে। এবং নিয়মিত ৫ ও অনিয়মিত ১ জনসহ মোট ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানান।
কেন্দ্র পরিদর্শন শেষে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, "বিলাইছড়ির দুর্গম এলাকা থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থায় বিশেষ নজর দিয়েছি। কেন্দ্রের সার্বিক পরিবেশ অত্যন্ত সন্তোষজনক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হচ্ছে।"
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিভাবকরাও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited