নাজিম আল হাসান | ১১:৩৪ এএম, ২০২৬-০৪-২০
রাঙামাটি পার্বত্য জেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় এক ব্যতিক্রমধর্মী দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা এবং আশাতীত ফলাফল অর্জনের প্রত্যাশায় আয়োজিত এই কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
রবিবার ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙামাটি শহর কার্যালয়ে এই তাৎপর্যপূর্ণ ও বরকতময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং তাদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার জন্য একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তারা।
স্কুল বিভাগের সহ-পরিচালক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক মো. ছাউবান, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদ নবী এবং স্কুল বিভাগের পরিচালক মোরশেদুল আলম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষাংশে সকল পরীক্ষার্থীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য এবং কাঙ্ক্ষিত সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকদের এমন উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited