খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:৫৩ পিএম, ২০২০-১২-০৮
নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আর আধুনিক যন্ত্রপাতি। যা আছে একমাত্র কাঠ, হাতুড়ি আর বাটালি। এগুলো দিয়েই কাঠের ওপর ফুটিয়ে তোলেন মানুষ, জীবজন্তুসহ বিভিন্ন প্রতিকৃতির জীবন্ত ছবি। কাঠ দিয়ে মানুষ ও জীবজন্তুর প্রতিকৃতির কারু শিল্পী হলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদম খামারপাড়া গ্রামের বর্তমানে দৃষ্টি প্রতিবন্দি সুপ্রিয় চাকমা। কাঠ দিয়ে তৈরিকৃত প্রতিকৃতি খোদাইয়ের নৈপুণ্যতা দেখলে অনেকের মন ভরে যায়।
হঠাৎ করেই সুপ্রিয় চাকমা’র বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির উঠানেই চটের বস্তার উপড় বসে কাঠের ওপর বনরুই নামের এক বন্য প্রাণীর ছবি খোদাই করছেন। এ সময় আরো কাঠের উপড় খোদাই করে তৈরি করা অনেকগুলো প্রতিকৃতি দেখালেন। এরমধ্যে জাতীয় ফুল শাপলার উপড় বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচনী প্রতিক নৌকা, বুদ্ধ মূর্তি, মানবেন্দ্র নারায়ন লারমা’র ভাষ্কর্যসহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি রয়েছে।
কাজ করতে করতে সুপ্রিয় চাকমার সাথে কথা হলে তিনি জানান, ছোটকাল থেকে তাঁর ছবি আঁকার প্রতি বেশ জোঁক ছিল। অভাবের কারণে লেখাপড়াও করতে পারেননি তিনি। তারপরও তিনি ছবি আঁকার হাল ছাড়েননি। লেখাপড়া করতে না পারলেও তিনি নিজেই কাপর বুনতেন এবং কাপড়ের উপড় বিভিন্ন ছবি আঁকতেন। মাঠে গরু চরাতে গেলে হাতপাখা তৈরি করে হাতপাখার উপড় বিভিন্ন ছবি আঁকতেন।
এমন এক সময় স্থানীয় এক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞারতœ ভিক্ষু নামের এক ভান্তে কাঠ দিয়ে একটি হাঁসের প্রতিকৃতি তৈরি করতে দিয়ে সাহস যোগান। এরপর থেকে তিনি বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি তৈরি করার কাজ শুরু করেন। সংসার জীবন শুরু করার পর পারিবারিক চাহিদা মেটাতে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করতেন। বর্তমানে নবম শ্রেণিতে পড়ূয়া এক সন্তানের জনক তিনি। কৃষিকাজের পাশাপাশি ভাস্কর্য তৈরির কাজ করেন।
একেকটি ভাস্কর্য, ছবি আকারভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কৃষিকাজের পাশাপাশি কাঠের ভাস্কর্য তৈরি করে কোন রকম সংসার চলছে বলে জানান সুপ্রিয় চাকমা। যদি আধুনিক যন্ত্রপাতি থাকত, তাহলে ভাস্কর্য তৈরির কাজ আরো অনেক সুবিধা হতো বলে জানান তিনি।
সুপ্রিয় চাকমা’র ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, সুপ্রিয় চাকমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকা আর বর্তমানে দৃষ্টি প্রতিবন্দি হয়েও কাঠ দিয়ে বিভিন্ন ভাষ্কর্য তৈরিতে প্রতিভার যে নৈপুন্যতা দেখাচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আধুনিক যন্ত্রপাতি থাকলে সুপ্রিয় চাকমা আরো প্রতিভার বিকাশ ঘটাতে পারতেন বলে মনে করেন তিনি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited