কাউখালী প্রতিনিধি | ০৫:৫৩ পিএম, ২০২৬-০৪-১৫
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাজী আতিকুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী আতিকুর রহমান তাঁর দায়িত্বকালীন সময়ে সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে কাউখালী উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ সকলের কাছে প্রশংসিত হয়েছে।
বক্তারা আরও বলেন, তাঁর বদলি কাউখালীর জন্য এক অপূরণীয় হলেও নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা শেষে বিদায়ী ইউএনও কাজী আতিকুর রহমান তাঁর বক্তব্যে কাউখালীর মানুষের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited