মেহেদী হাসান | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৪-১২
রাঙামাটি–এ তিন সমাজের বাসিন্দাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন পাড়া, পোস্ট অফিস কলোনি ও মাদ্রাসা পাড়া এলাকার শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
এলাকাবাসীর অভিযোগ, লিপি রহমান নামের এক নারী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে হুমকি, হয়রানি ও ব্ল্যাকমেইল করে আসছেন।
তারা আরও অভিযোগ করেন, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, অতীতে তার ষড়যন্ত্রের শিকার হয়ে নুরু ও খোরশেদ আলম নামের দুই ব্যক্তি এলাকা ছাড়তে বাধ্য হন।
বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া নতুন পাড়া সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদককে ফোনে গালাগালি ও হুমকি দেওয়ার ঘটনাও মানববন্ধনে তুলে ধরা হয়। এ সংক্রান্ত কল রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তারা।
এর আগে ৮ এপ্রিল এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এবং গণস্বাক্ষর সংগ্রহ করেন।
তবে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ খালেক এবং সঞ্চালনা করেন জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু, পোস্ট অফিস কলোনির সভাপতি আনোয়ার আজিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা বলেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ–এর সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited