কাউখালী প্রতিনিধি | ১২:২৬ এএম, ২০২৬-০৪-১১
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব বিজু, বিষু, বিহু, বৈসুক ও সাংগ্রাই ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির কাউখালীর ঘাগড়া এলাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বৌদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে রঙিন ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা বের করেন।
র্যালিটি ঘাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এসময় উৎসবের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই উৎসবগুলো তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যকে তুলে ধরা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করাই তাদের মূল লক্ষ্য।
স্থানীয়রা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited