আলমগীর মানিক | ০৮:২৫ পিএম, ২০২৬-০৪-১০
মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের নির্দেশনায় রাঙ্গামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব ও রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস শাকুর জাবেদের উদ্যোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহায়তায় খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন এবং একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থানরত পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
পাশাপাশি তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
উদ্যোক্তারা জানান, দূর-দূরান্ত থেকে আগত অনেক শিক্ষার্থীই প্রয়োজনীয় সহায়তার অভাবে নানা সমস্যার সম্মুখীন হন।
তাদের কথা বিবেচনা করেই মানবিক দৃষ্টিকোণ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষার্থীরা এ ধরনের সহায়তামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য যেমন সহায়ক, তেমনি এলাকার সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি করে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited